শাল্লায় বীর মুক্তিযোদ্ধা ঢোল গোবিন্দ দাশ আর নেই
Led Bottom Ad

শাল্লায় বীর মুক্তিযোদ্ধা ঢোল গোবিন্দ দাশ আর নেই

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১৯/০৯/২০২৫ ১৫:৫৭:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমরা গ্রামের বাসিন্দা ও মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ঢোল গোবিন্দ দাশ পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ওইদিন রাত ১০টা ৩০ মিনিটে শাল্লা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাশের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


স্বাধীনতা সংগ্রামে ঢোল গোবিন্দ দাশ সম্মুখ সমরে অংশ নিয়ে অসীম সাহসিকতা ও অবদান রেখেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিকামীদের মনোবল যোগাতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি ছিলেন সৎ, দেশপ্রেমিক ও নিঃস্বার্থ চরিত্রের অধিকারী। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে, চার মেয়ে, তিন নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এদিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad