তাহিরপুরে শিক্ষকের ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা প্রদানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে, প্রধান শিক্ষক নূরুল আলম নিয়েছেন ব্যতিক্রমী পন্থা। টিকাদানে ভীতি কাটাতে তিনি শিক্ষার্থীদের সামনে স্লোগান ধরেন— কি মজা, কি মজা, টিকা দিমু, টিকা দিমু – বাহ্ বাহ্!
জানা যায়, মঙ্গলবার (২১অক্টোবর) পর্যন্ত ২৯২টি স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে ১৫হাজার টাইফয়েডের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। এছাড়াও আরও ১৮হাজার শিক্ষার্থীদেরকে এ টিকা দেওয়া হবে।
টিকা গ্রহনে ব্যতিক্রমি উদ্যাগে প্রধান শিক্ষকের বিদ্যালয়ের ক্লাস রুম ও বারান্দায় সারি বদ্ধ ভাবে দাঁড়িয়ে স্লোগানে শ্লোগানে শিক্ষক ও শিক্ষার্থীদের করতালিতে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এমন প্রাণবন্ত আহ্বানে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে টিকা গ্রহণ করে। বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভিডিওচিত্রে দেখা যায়, শিক্ষক নিজেই টিকাদান কার্যক্রম তদারকি করছেন এবং শিক্ষার্থীদের পাশে থেকে সাহস জোগাচ্ছেন।
প্রধান শিক্ষক নূরুল আলম জানান,ছোটদের মধ্যে টিকা নিয়ে ভয় কাজ করে। আমি চেয়েছি তারা যেন হাসিমুখে টিকা নেয় এবং স্বাস্থ্য সচেতন হয়।
এই উদ্যোগকে এলাকাবাসী ও অভিভাবকগণ সাধুবাদ জানিয়েছেন। তাহিরপুরে শিশুস্বাস্থ্যে এমন সচেতনতা ভবিষ্যত প্রজন্মকে আরও সুস্থ ও সচেতন করে তুলবে— এমনটাই আশা সকলের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা যায়, জাতীয় ক্যাম্পেইন টাইফয়েড টিকার আওতায়, এ উপজেলায় ২৯২টি স্কুল- মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ হাজার শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া হবে। তারমধ্যে ১৫হাজার শিক্ষার্থীদেরকে টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। বাকি আছে ১৮হাজার রয়েছে। শিক্ষার্থী ছাড়াও আরও ২৩ হাজার৪শত জন, শিশু, কিশোর -কিশোরীকে টাইফয়েডের প্রতিষেধক টিকা প্রদান করা হবে। যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছরের নিচে রয়েছে। তাদেরকে এ টিকার আওতায় আনা হবে। আক্তার নামের এক যুবক, এমন উদ্যাগ দেখে সাধুবাদ জানিয়ে বলেন, জাতীয় ক্যাম্পেইন টাইফয়েডের প্রতিষেধক টিকার কাজ শতভাগ হবে আশা করছি।
তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসাদ আহমেদ জানান, সব শিক্ষকদের সহযোগিতা পাচ্ছি, তবে,তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যতিক্রি উদ্যাগ গ্রহণ করেছেন। উনার মত সবাই ভিডিও করে যদি শিশু শিক্ষার্থীদের কে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়। তাহলে শিশু কিশোরদের ভয় কেটে যাবে।
উল্লেখ্য,এ উপজেলায় মোট ৫৬ হাজার ৪০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: