‘মানুষ এখন আর অন্ধ যুগের রাজনৈতিতে বিশ্বাসী নয়’:
Led Bottom Ad

দোয়ারাবাজারে-মাওলানা সাদিক সালীম

‘মানুষ এখন আর অন্ধ যুগের রাজনৈতিতে বিশ্বাসী নয়’:

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২২/১০/২০২৫ ২০:২০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীম বলেছেন, দেশের মানুষ এখন খুবই সচেতন। এখন আর অন্ধ যুগের রাজনৈতিতে বিশ্বাসী নয়। মানুষ এখন পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন ঘটাতে চায় ইসলামি দলকে ক্ষমতায় বসিয়ে। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ আর উন্নয়ন বঞ্চিত হবে না। মঙ্গলবার (২১ অক্টোবর)  সন্ধায় তার নিজ এলাকা দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজারে পথসভায় পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এ সময় তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছি। কিন্তু কেউ আমাদের ছাতক -দোয়ারাবাসীর ভাগ্য পরিবর্তন করতে পারেনি। অথচ আমাদের সম্পদ লুটেপুটে খেয়েছে। দেশ ও জনগের স্বার্থের চেয়ে তারা নিজেদের ব্যক্তির স্বার্থই বেশি বাস্তবায়ন করেছে। তাই সকল দল দেখা শেষ, এখন ইসলামের  বাংলাদেশ। তিনি আগামী নির্বাচনে রিকশা প্রতীকে সকলের নিকট দোয়া, ভোট ও সমর্থন চেয়েছেন।


সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস'র নায়েবে আমীর ও সুনামগঞ্জ ৩ সংসদীয় আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী।


বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সহসভাপতি মাও আলী হায়দার'র সভাপতিত্বে এবং  মাও মুফতি  জসিমউদদীন নোমান ও মাও মুফতি  আব্দুল হাফিজ'র যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস  সহসভাপতি  মাওলানা ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাও রহমত আলী,সিলেট মহানগর নির্বাহী সদস্য মাও মুফতি আব্দুস সালাম,ছাতক পৌরসভা সাবেক সভাপতি মাও ইসলাম উদ্দিন।


আরো বক্তব্য রাখেন,  দোয়ারাবাজার উপজেলা সহসভাপতি মাও আব্দুল মজিদ,দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাও আব্দুল খালিক মানিক।

এসময়  মাও মুফতি আলাউর রহমান, মাও মুফতি  সুলতান মাহমুদ,ক্বারী আশিকুর রহমান, মাও হোসাইন আহমদ, সাইদুর রহমান সিদ্দিক,ডাঃ নুর আলম,নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad