বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে
তাহিরপুরের শ্রীপুর বাজারে পথসভা ও লিফলেট বিতরণে আনিসুল হক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারের পশ্চিম পাশে এ পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনিসুল হক। তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের মুক্তির পথ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাদল মিয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হুদা এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি লালু মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, সদর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম, আয়নাল মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী সাফাকুল ইসলাম আফজাল।
পথসভা শেষে আনিসুল হক বাজারের দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং দোয়া কামনা করেন। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে শ্রীপুর বাজার এলাকা— “লাগারে লাগা ধান লাগা!” “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন চাই!”
Anisul Haque Distributes Leaflets and Holds Street Rally at Sripur Bazar in Tahirpur
Staff Correspondent, Tahirpur
Anisul Haque, Central Joint General Secretary of Bangladesh Krishak Dal, Convener of Sunamganj District Krishak Dal, and former Chairman of Tahirpur Upazila Parishad, distributed leaflets outlining BNP Acting Chairman Tarique Rahman’s 31-point reform agenda.
The street rally and leaflet distribution program were held on Friday afternoon (October 24) at the west side of Sripur Bazar in Tahirpur upazila. The event was presided over by former Chairman of North Sripur Union Parishad Nurul Islam and conducted by Union Jubo Dal President Ziaur Rahman.
As chief guest, Anisul Haque said, “The implementation of Tarique Rahman’s 31-point agenda is the path to liberation for farmers, workers, and ordinary people. Once these points are realized, democracy and the rule of justice will be established in the country.”
Special guests included Tahirpur Upazila BNP Convener Badol Mia, District Krishak Dal Joint Convener and former Upazila Vice Chairman Ferdous Alam Akhanji, Upazila Sramik Dal General Secretary Emdadul Huda, and North Sripur Union BNP Senior Vice President Lalu Mia.
Also present were Upazila Krishak Dal Member Secretary Abul Kalam, Sadar Sripur Union BNP Member Secretary Shafi Alam, Ainal Member, and other leaders of BNP and its affiliated organizations. A welcome speech was delivered by Safakul Islam Afzal, a candidate for Convener of the North Sripur Union Swechchhasebak Dal.
After the rally, Anisul Haque distributed leaflets among shopkeepers and pedestrians at Sripur Bazar, seeking prayers for success. The entire bazar area resonated with slogans from party activists, including “Plant paddy, plant more paddy!” and “Implement Tarique Rahman’s 31-point program!”
এ রহমান
মন্তব্য করুন: