সচেতন যুবকদের অঙ্গীকার “মাদকমুক্ত গ্রাম চাই”
জগন্নাথপুরে মাদকবিরোধী মানববন্ধন ও মাইকিং
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যতিক্রমী মানববন্ধন ও মাইকিং কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার পেরুয়া বাজারে অবস্থিত পেরুয়া হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত যুবক, শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে দাঁড়িয়ে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে নানা স্লোগান দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
বক্তারা বলেন, “মাদক সমাজের জন্য এক নীরব ঘাতক, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। পরিবারে অশান্তি, অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয়ের মূল কারণ এখন মাদক।”
তারা মাদকের উৎস, সরবরাহ ও সেবন বন্ধে প্রশাসনসহ সমাজের সব শ্রেণির মানুষের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন— জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম সাহিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, ব্যবসায়ী বাবর আহমদ, ছিক্কা মসজিদের ইমাম দেলোয়ার হোসেন, আতাউর রহমান ও তাহমিদুল হক। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় যুবক নুরুল হক, আল মাসুদ ও মাদকবিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোগতা লিমান আহমদ।
বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “যুবসমাজ ঐক্যবদ্ধ হলে মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং এই আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Anti-Drug Human Chain and Awareness Campaign Held in Jagannathpur
Staff Correspondent, Jagannathpur
In a bid to build a drug-free society, residents of Jagannathpur in Sunamganj organized a unique human chain and public announcement campaign on Friday morning (October 24). The program took place in front of Perua Hospital at Perua Bazar under Jagannathpur upazila.
Hundreds of local youths, students, businessmen, political leaders, and religious-minded citizens participated in the event. Holding banners and festoons, participants chanted various anti-drug slogans during the human chain. Later, a protest procession paraded through the main streets of the bazar while awareness messages were broadcast through loudspeakers.
Speakers at the event described drugs as a “silent killer” that is destroying the young generation, creating unrest in families, and fueling crime and moral decay in society. They called upon the administration and people from all walks of life to work together to eliminate drug production, supply, and abuse.
Among those who spoke were Jagannathpur Upazila Jubo Dal Joint Convener Sadek Ahmad, District BNP Convening Committee Member and PP of the District and Sessions Judge Court Advocate Ziaur Rahim Sahin, Municipal Jubo Dal Joint Convener Billal Ahmad, Municipal Swechchhasebak Dal Joint Convener Kamal Ahmad, businessman Babar Ahmad, Chikka Mosque Imam Delwar Hossain, Ataur Rahman, and Tahmidul Haque. Local youths Nurul Haque, Al Masud, and anti-drug movement organizer Liman Ahmad also addressed the gathering.
Pledging to take a firm stance against drugs, the speakers said, “If the youth stand united, it is possible to uproot this poisonous tree of drugs.”
The program concluded with participants taking an anti-drug oath and expressing their commitment to continue the movement.
এ রহমান
মন্তব্য করুন: