তাহিরপুরে খেয়া পারাপারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
Led Bottom Ad

তাহিরপুরে খেয়া পারাপারে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৪/১০/২০২৫ ২৩:০০:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর থেকে ফতেহপুর হয়ে জেলা শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কে বাঁশের তৈরি সাঁকোতে পারাপার করিয়ে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।


জানাগেছে, উপজেলার এই সড়কটি তাহিরপুর থেকে সুনামগঞ্জ শহর ও পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার অন্যতম যোগাযোগ পথ। বর্ষা মৌসুমে বালিজুরী ইউনিয়নের বারঙ্কা গ্রামের সামনে সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে গেলে যানবাহন চলাচলের সুবিধার্থে বালিজুরী ইউনিয়ন পরিষদের মাধ্যমে খেয়া পারাপারের ইজারা দেওয়া হয়।


চলতি বছর পানি থাকা অবস্থায় আনোয়ারপুর গ্রামের জামাল মিয়া ২ লাখ ৮২ হাজার টাকায় ওই খেয়া পারাপারের ইজারা নেন। তবে গত ৮–১০ দিন আগে সড়কটির পানির স্তর নেমে গিয়ে পুরোপুরি শুকিয়ে যায়। তবুও ইজারাদারের লোকজন বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে নৌকায় পারাপার করিয়ে টাকা আদায় অব্যাহত রেখেছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, পারাপারে কোনো সরকারি চার্ট বা নির্ধারিত নিয়ম ছাড়াই গত ছয় মাস ধরে মোটরসাইকেল প্রতি ৩০ টাকা করে আদায় করছে ইজারাদারের লোকজন। এতে প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহন চালক হয়রানির শিকার হচ্ছেন।


স্থানীয় বাসিন্দা সিরাজ মিয়া ও মঈনুল ইসলাম গণমাধ্যমের কাছে  বলেন, এখন রাস্তা একদম শুকনো, গাড়ি সহজেই যেতে পারে। কিন্তু ইজারাদারের লোকজন বাঁশের বেড়া দিয়ে রাস্তা আটকে রেখেছে। আমাদের জোর করে নৌকায় উঠিয়ে টাকা নিচ্ছে এটা একেবারেই অবৈধ।


মোটরসাইকেল নিয়ে তাহিরপুরে আসা কমল বলেন, একটু জায়গা পার করে প্রতি মোটরসাইকেল ৩০ টাকা রাখে। সরকারি কোন চার্ট নাই, কোন নিয়ম নাই। যেভাবে পারছে পথচারীর সাথে খারাপ ব্যবহার করে তারা।


মোটরসাইকেল যাত্রী মুরাদ  মিয়া বলেন, প্রতিদিন এই পথে যাতায়াত করি। এখন পানি নেই, কিন্তু তারপরও ৩০ টাকা দিতে হয়। বাঁশ সরাতে গেলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে।


অভিযোগের বিষয়ে ইজারাদার জামাল মিয়ার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পারাপারের দায়িত্বে থাকা ইজারাদারের লোক গণমাধ্যমের কাছে  বলেন, রাস্তা পুরোপুরি শুকায় নি। কিছু জায়গায় এখনো কাদা আছে, তাই নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে পারাপার নিয়ন্ত্রণ করছি। অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ঠিক নয়।


বালিজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া  নিজ ফেইসবুক ওয়ালে লিখেছেন,আগামীকাল শনিবার হতে বারংকার গুদারা সম্পূর্ণ ফ্রি। কেউ কোন টাকা পয়সা দিবেন না। আদেশক্রমে বালিজুরি ইউনিয়ন পরিষদ।


এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারুখ হাসান শান্তনু বলেন, এ  বিষয়ে আমাকে দুই একজনে জানাইছে,ইউএনও স্যার আসলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


Allegations of Overcharging at Ferry Crossing in Tahirpur


Staff Correspondent, Tahirpur

Complaints have surfaced against a leaseholder for allegedly collecting excessive tolls from commuters at a bamboo bridge and ferry crossing point on the Anwarpur–Fatehpur road in Tahirpur upazila of Sunamganj district.


The road serves as one of the key routes connecting Tahirpur to the district headquarters in Sunamganj and the neighboring Jamalganj upazila. During the monsoon season, a portion of the road near Baranka village under Balijuri Union becomes submerged, prompting the union parishad to lease out ferry operations to facilitate transportation.


This year, Jamal Mia of Anwarpur village obtained the ferry lease for Tk 2.82 lakh. However, locals allege that even though the water level receded about 8–10 days ago and the road has completely dried up, the leaseholder’s men have blocked the road with bamboo fencing and continue to collect tolls by forcing commuters to use boats.


According to residents, the leaseholder’s workers have been charging Tk 30 per motorcycle for the past six months without any government-approved rate chart or regulation. As a result, hundreds of commuters and vehicle drivers face daily harassment.


Local residents Siraj Mia and Moinul Islam told reporters, “The road is now completely dry—vehicles can pass easily. But the leaseholder’s men have blocked the road with bamboo and are forcing us to take the boat and pay money. This is totally illegal.”


Kamal, a motorcyclist from Tahirpur, said, “They charge Tk 30 per motorcycle just to cross a small section. There’s no government rate or rule. They behave badly with commuters too.”


Another regular commuter, Murad Mia, said, “I travel this route every day. Even though the road is dry now, they still demand Tk 30. If anyone tries to remove the bamboo barrier, they misbehave.”


Efforts to contact leaseholder Jamal Mia were unsuccessful. However, one of his associates told the media, “The road has not completely dried yet—some parts are still muddy. We’ve fenced the area for safety reasons. The allegation of overcharging is not true.”


In a Facebook post, Balijuri Union Parishad Acting Chairman Babul Mia announced, “From tomorrow (Saturday), the Baranka ferry crossing will be completely free. No one will have to pay any money. This directive has been issued by Balijuri Union Parishad.”


Regarding the matter, Tahirpur Upazila Assistant Commissioner (Land) and Acting UNO Sharukh Hasan Shantanu said, “A few people have informed me about the issue. The Upazila Nirbahi Officer (UNO) will take necessary action after investigation.”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad