তাহিরপুরে যাদুকাটা নদীতে অভিযান, ৩ জনের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খনিজ বালু পাথর এর নদী যাদুকাটায় জেলা প্রশাসন কতৃক নিয়মিত মোবাইল কোর্ট অভিযানে ঢালার পাড়(জামালের চর নামে পরিচিত) এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে তিন জনকে আটক করে আদালত।
শনিবার (২৫ অক্টোবর)বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর ১৫(১) ধারায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার( ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ ও নৌপুলিশের সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন নদীর পাড় হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে মোট ৩ জনের প্রত্যেককে অপরাধের গুরুত্ব বিবেচনায় ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন মান্যবর জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ। জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: