সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকেই আস্থা রাখলো বিএনপি
Led Bottom Ad

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকেই আস্থা রাখলো বিএনপি

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

০৩/১১/২০২৫ ২৩:২৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ঘোষিত তালিকায় সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জননন্দিত নেতা আনিসুল হক।


তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও সংগঠনের প্রতি অবিচল আস্থার নজির স্থাপন করেছেন।


সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন।


এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দলীয় সূত্রে জানা যায়, আনিসুল হকের প্রার্থীতা ঘোষণায় তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা বিশ্বাস করেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আনিসুল হক হবেন সুনামগঞ্জ-১ আসনের প্রকৃত কান্ডারি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad