সিলেটের সিপিবি নেতা সুমনসহ শ্রমিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মানববন্ধন
Led Bottom Ad

সিলেটের সিপিবি নেতা সুমনসহ শ্রমিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/১১/২০২৫ ১৮:০৫:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ গ্রেফতারকৃত শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও ব্যাটারিচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের আলফাত স্কয়ারে প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার। জেলা সিপিবির সাধারণ সম্পাদক শাহজালাল সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা উদীচীর সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পঙ্কজ দে, শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান, সাবেক ছাত্রনেতা সত্যজিৎ আচার্য্য চন্দন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া।

বক্তারা বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই সিলেট শহরে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করা হয়েছে, এতে শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এই অন্যায়ের প্রতিবাদ করায় গ্রেফতার হয়েছেন শ্রমিকনেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ কমিউনিস্ট পার্টি, বাসদ ও ছাত্র ইউনিয়নের নেতারা।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের ওপর এই দমননীতি অমানবিক ও স্বৈরাচারী আচরণেরই প্রতিফলন। তারা অবিলম্বে গ্রেফতারকৃত সকল শ্রমিকনেতার মুক্তি এবং ব্যাটারিচালিত যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad