গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন শাহ সফিকুল আলম মতি
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বাউর গ্রামের গর্ব, শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহ সফিকুল আলম মতি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন একজন আদর্শবান ও নীতিবান ব্যক্তি। শিক্ষকতা পেশাকে তিনি কেবল একটি পেশা নয়, বরং একটি মানবিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। ফলে তাঁর শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞানেই নয়, নৈতিকতা ও সমাজসেবার চেতনায়ও উদ্বুদ্ধ হচ্ছেন।
তাঁর এ নিয়োগে উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— “আমাদের প্রিয় মতির হাতে দায়িত্ব মানেই আলোর দিশা।”
স্থানীয় সচেতন মহল জানান, শাহ সফিকুল আলম মতি একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ। তাঁর নেতৃত্বে কলেজটি আরও সাফল্যের উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
দক্ষিণ খুরমা ইউনিয়নবাসীর পক্ষ থেকেও তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সবাই আশা প্রকাশ করেছেন, তাঁর সুদক্ষ নেতৃত্বে এলাকার শিক্ষা আরও প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
দায়িত্ব গ্রহণের পর অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি বলেন,“এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে এলাকার শিক্ষার মান আরও উন্নত করতে চাই।”
এ রহমান
মন্তব্য করুন: