সুনামগঞ্জে রেস্তোরাঁগুলোতে মোবাইল কোর্টে জরিমানাসহ সতর্কীকরণ
Led Bottom Ad

বাসি খাবার বিক্রি

সুনামগঞ্জে রেস্তোরাঁগুলোতে মোবাইল কোর্টে জরিমানাসহ সতর্কীকরণ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২০/১১/২০২৫ ১৯:০১:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বাসি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁতে আজ বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন পরিচালিত এই অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়।


​সুনামগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান হৃদয় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।


​অভিযোগের ভিত্তিতে জানা যায়, শহরের অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁর বিরুদ্ধে এটি একটি গুরুতর অভিযোগ ছিল যে তারা পরিবেশিত ভাত বা খাদ্যদ্রব্য ভোক্তা সম্পূর্ণভাবে গ্রহণ না করলে তা সংরক্ষণ করে রাখত এবং পরবর্তীতে পুনরায় একাধিকবার পরিবেশন করত। এই ধরনের কার্যকলাপ সরাসরি ভোক্তার স্বাস্থ্য ও জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


​মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় একাধিক রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে ভবিষ্যতে ভোক্তার স্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন ঝুঁকিপূর্ণ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।


​জেলা পুলিশের সদস্যবৃন্দ এই মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad