শান্তিগঞ্জে ৬০ কেজি গাঁজার চালান জব্দ
Led Bottom Ad

পিকআপ রেখে পালাল চালক

শান্তিগঞ্জে ৬০ কেজি গাঁজার চালান জব্দ

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২৪/১১/২০২৫ ১০:২৪:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর এলাকায় প্রায় ৬০ কেজি গাঁজার একটি বড় চালান জব্দ করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যানও আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চালক ও সঙ্গে থাকা সহযাত্রীরা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এ এলাকায় মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করে আসছিল। সোমবার রাতে সদরপুর বাজারের কাছে সন্দেহজনক গতিবিধি দেখে পুলিশ পিকআপটি থামানোর নির্দেশ দেয়। কিন্তু চালক গাড়ি রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পিকআপের বডিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কয়েকটি বড় বস্তা থেকে মোট ৬০ কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়।

শান্তিগঞ্জ থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, উদ্ধার করা গাঁজার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে। মাদকটি সুনামগঞ্জ হয়ে অন্য জেলায় পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আটক করা পিকআপটি থানায় নিয়ে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মোবাইল ট্র্যাকিং এবং স্থানীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু হয়েছে। থানার আরেক সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যেকোনো মূল্যে মাদক চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad