শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় একটি বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য জননেতা ফারুক আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আব্দাল মিয়া, মেম্বার সদস্য জায়গীরদার খোকন চেয়ারম্যান, সদস্য নুরুল ইসলাম, মুজাহিদ উদ্দিন এবং উপজেলা বিএনপির আটটি ইউনিয়নের নেতৃবৃন্দ।
পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শ্যমল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, সাবেক সভাপতি ইরান উদ্দিন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া এবং শান্তিগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
উক্ত মাহফিলে নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল সদস্য বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: