প্রথম সিলেট ডটকম পরিবারের শোক প্রকাশ
দোয়ারাবাজারে সাংবাদিক মাসুদ রানা সোহাগের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা ‘প্রথম সিলেট ডটকম’ ও দৈনিক প্রতিদিনের কাগজ’র দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি মাসুদ রানা সোহাগের পিতা আলী আমজাদ হোসেন কালা মিয়া (৭৫) মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) একই দিন বিকাল সাড়ে চারটায় জানাজা শেষে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুম আলী আমজাদ হোসেন কালা মিয়া এলাকার পরিচিত ব্যবসায়ী, সমাজসেবক ও গ্রামীণ শালিস ব্যক্তিত্ব ছিলেন। শরীফপুরস্থ মেসার্স কালা মিয়া এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারীও ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাসুদ রানা সোহাগের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রথম সিলেট ডটকম পরিবার।
এ রহমান
মন্তব্য করুন: