সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন আবু বসার মোহাম্মদ জাকির হোসেন
Led Bottom Ad

সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন আবু বসার মোহাম্মদ জাকির হোসেন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/১১/২০২৫ ১৩:৫১:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু বসার মোহাম্মদ জাকির হোসেন, পিপিএম-সেবা। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার ওসি–দের সঙ্গে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। সেখানে নবাগত এসপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনসেবার মানোন্নয়ন এবং কমিউনিটি পুলিশিংকে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে তিনি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। সুনামগঞ্জে যোগদানের আগে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রংপুর জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার নেতৃত্বে সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন জেলার দায়িত্বশীল ব্যক্তিরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad