খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
Led Bottom Ad

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/১১/২০২৫ ১৯:৩৭:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার বাদ জোহর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে খতমে কুরআন, বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

মাহফিলে জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। দোয়া মাহফিল শেষে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ খতমে কুরআন, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে, যাতে তারা দেশনেত্রীর জন্য দোয়া করেন।”

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, জেলা যুবদল নেতা সোহেল আহমেদ, কামরুল ইসলাম রাজু, কালার চান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদল নেতা শাহ রুহুলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad