তাহিরপুরে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা জামায়াতে ইসলামী আমির রুকন উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় দিবস দুটির গুরুত্ব তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় এবং সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করা হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: