মধ্যনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
Led Bottom Ad

মধ্যনগরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০১/১২/২০২৫ ২২:৪২:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের অন্তর্গত মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিশখলা বাজারে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হক।

দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আনিসুল হক বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতার জন্য দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া কামনা করছি।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দোয়া-মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad