তাহিরপুরে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বর থেকে শুরু হয়ে আনোয়ার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এ দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী, শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। তিনি বলেন, দৌড় প্রতিযোগিতার জন্য কোনো খরচ লাগে না, কষ্টও খুব বেশি নয়, কিন্তু এটি স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা রক্ষায় বড় ভূমিকা রাখে। আজকের প্রতিযোগিতায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।
উৎসবমুখর পরিবেশে এ আয়োজনকে ঘিরে উপজেলা জুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
এ রহমান
মন্তব্য করুন: