মাধবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্টিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হবিগন্জের মাধবপুরে দোয়া অনুষ্টিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তেমুনিয়া (মনতলা) এলাকায় বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম রিপনের সভাপতিত্বে অনুষ্টিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি' র বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ। মাধবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মন্টির পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বহড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ মিয়া, মুফতি শফিকুল ইসলাম ডালিম, খাইরুল ইসলাম জালাল, আশরাফুল ইসলাম খোকন, ছাত্রদল নেতা টিপু চৌধুরীসহ অনেকেই। পড়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: