তাহিরপুরে টিটিসি প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
Led Bottom Ad

তাহিরপুরে টিটিসি প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/১২/২০২৫ ১৮:৩২:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অনুমোদিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র (টিটিসি) প্রকল্প বাতিল বা স্থগিতের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের আলফাত স্কয়ারে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা মানববন্ধনে অংশ নেন।


হাওরঘেরা ও শিক্ষাবঞ্চিত এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ বিবেচিত এই টিটিসি প্রকল্পটি একনেক অনুমোদন দিলেও পরে এর বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দেয়। এতে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল জনস্বার্থ উপেক্ষা করে প্রকল্পটি অন্যত্র সরানোর চেষ্টা করছে।


মানববন্ধনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, ‘কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির জন্য টিটিসি প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত আমরা মেনে নেব না।’


জামায়াতের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান বলেন, ‘তাহিরপুরের মানুষ বছরের পর বছর প্রশিক্ষণ সুবিধা থেকে বঞ্চিত। টিটিসি বাতিল মানে এ অঞ্চলের ভবিষ্যতকে পিছিয়ে দেওয়া।’


মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল ইসলামসহ অন্য বক্তারাও দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। বক্তারা জানান, প্রকল্পটি পুনর্বহাল ও তাহিরপুরেই বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে সরকারের হস্তক্ষেপ দাবি করেন। তাঁদের আশা, দ্রুত উদ্যোগ নিয়ে তাহিরপুর টিটিসি প্রকল্পের কাজ শুরু করা হবে।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad