ছাতকে কলিম উদ্দিন মিলনের সাথে জেমস স্টুয়ার্টের সাক্ষাত
Led Bottom Ad

ছাতকে কলিম উদ্দিন মিলনের সাথে জেমস স্টুয়ার্টের সাক্ষাত

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০২/১২/২০২৫ ১৮:৫৮:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ - ৫, (ছাতক- দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান দূতাবাসের পলিটিক্যাল অফিসার এন্ড ফার্স্ট সেক্রেটারি জেমস এ. স্টুয়ার্ট।


মঙ্গলবার সকালে ছাতক পৌরসভার বাগবাড়ি  মহল্লায় কলিম উদ্দিন আহমেদ মিলনের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 


এ সময় সাবেক এমপি মিলনের সাথে দুই ঘন্টারও অধিক সময় ধরে জেমস এ. স্টুয়ার্ট স্থানীয় রাজনীতি, দেশের বর্তমান প্রেক্ষাপট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেইং, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন দিক নিয়ে একান্ত আলোচনা করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad