সুনামগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা নূরুল ইসলামের দোয়া মাহফিল
সুনামগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ-৪ আসনের ধানের শীষ মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল-এর উদ্যোগে মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজন করা হয়।
মাহফিলে পবিত্র খতমে কোরআন পাঠ, দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া শেষে স্থানীয় একটি এতিমখানার শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। মাহফিলে দল ও মত নির্বিশেষে বহু ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, “দেশনেত্রী গুরুতর অসুস্থ। তিনি শুধু আমাদের দলের নেতা নন, তিনি এই জাতির অভিভাবক এবং গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, “সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে দেশের মানুষ যাতে তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করে, এটাই আমাদের আশা।”
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা সম্মিলিতভাবে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া করেন।
প্রীতম দাস
মন্তব্য করুন: