ছাতকে ভূমি দখলের চেষ্টায় হত্যাসহ হুমকীর অভিযোগ
Led Bottom Ad

নিরাপত্তাহীনতায় সংখ্যালঘু পরিবার

ছাতকে ভূমি দখলের চেষ্টায় হত্যাসহ হুমকীর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০২/১২/২০২৫ ২২:৪৪:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে প্রভাবশালী একটি মহল কর্তৃক সংখ্যালঘু পরিবারের বসতভূমি জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গেল ২৫ নভেম্বর ছাতক পৌরশহরের শ্যামপাড়া এলাকায়। দখলচেষ্টা ব্যর্থ হওয়ায় কয়েকটি সংখ্যালঘু পরিবারের সদস্যদের প্রকাশ্যে হত্যার হুমকীও দেওয়া হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ঘটনার সুষ্টু সমাধান ও তদন্তের দাবিসহ নিজেদের নিরাপত্তা রক্ষায় ওইদিন ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 


লিখিত অভিযোগে শ্যামপাড়ার মৃত মতিলাল চন্দের ছেলে  সন্টু চন্দ (৫০) উল্লেখ করেন, ছাতক থানার মৌজা: কুমনা, জেএল নং: ২১৫, খতিয়ান নং: ৩৭১, দাগ নং: ৭৬৬, পরিমান: ১৭ শতক ভূমিতে দীর্ঘ ৮০–৯০ বছর ধরে তার পরিবার শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসলেও সম্প্রতি কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন। তাঁরা ওই বসতভূমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে একই মহল্লার মুন্না (৬০), সুহেল আহমদ (৪০), সঞ্জয় (৩৫) এবং অজ্ঞাত আরও ৭–৮ জন তার বাড়িতে এসে হুমকি দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তারা বলেছে—বাড়ি ছাড়তে না গেলে আগুন ধরিয়ে দেওয়া হবে এবং মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হবে।


তিনি আরও জানান, বিবাদীগণ প্রভাবশালী, লোভী এবং অত্যাচারী প্রকৃতির। তাদের এমন আচরণের কারণে একই বাড়িতে বসবাসরত ১২টি পরিবারের প্রায় ৪০–৫০ জন সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।


সন্টু চন্দ এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ছাতক থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত আবেদন করেছেন।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad