তাহিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৬০ হাফেজের কোরআন খতম
Led Bottom Ad

তাহিরপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ৬০ হাফেজের কোরআন খতম

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/১২/২০২৫ ২৩:৩৫:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে ৬০ জন হাফেজ অংশ নিয়ে কোরআন খতম সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার ধুতরা গ্রামে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনিসুল হকের নিজ বাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজরা। দোয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া মাহফিলে বক্তব্যে আনিসুল হক বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশের মানুষের ভালোবাসা ও আল্লাহর রহমতে তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন—আমরা সেই কামনাতেই কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad