স্বচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি
শান্তিগঞ্জে একাধিক জায়গায় ব্যারিস্টার আনোয়ারের উঠান বৈঠক
সুনামগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার ও হরিপুর গ্রামে পৃথক দুইটি উঠান বৈঠকে উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ছিল।
গনিগঞ্জ বাজারের বৈঠক সঞ্চালনা করেন মাওলানা মুজাম্মেল হুসেন এবং হরিপুরে মুফাসির আহমদ রিয়াদ। সভাপতিত্ব করেন যথাক্রমে প্রবীণ মুরব্বি আব্দুস শহীদ ও জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতা নয়; মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার দায়িত্ব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা করেছি।”
তিনি আরও বলেন, “দুর্নীতি, অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে আপোষহীন থাকব। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভবিষ্যতে ভোট চাইতে আসব না।”
বৈঠকে বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়া, ব্যবসায়ী শাহজান মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিমনুর বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাবেক গভর্নিংবডি সদস্য হারুন রশিদ, জমিয়ত নেতা মাওলানা মুসলিম উদ্দিন, প্রবীণ মুরব্বি নানু মিয়া, বারিক মিয়া, আলতাফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উজানিগাঁও গ্রামের মুরব্বি আব্দুল মন্নান ধনু মিয়া, বিএনপি নেতা ফখরুজ্জামান, আব্দুল অদুদ, আবদুল লতিফ, সেলিম আহমেদ, মুফাজ্জুল হুসেন, শ্রমিক দল নেতা মো. শাহানুর মিয়া এবং ছাত্রদল নেতৃবৃন্দ।
উঠান বৈঠকের আগে ব্যারিস্টার আনোয়ার হোসেন গনিগঞ্জ বাজারের বিভিন্ন পেশাজীবীর সঙ্গে গণসংযোগ করেন।
এ রহমান
মন্তব্য করুন: