সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষায় বাঁধ নির্মাণে বিলম্ব
Led Bottom Ad

এখনো শেষ হয়নি সার্ভে, পিআইসি গঠনের অপেক্ষা

সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষায় বাঁধ নির্মাণে বিলম্ব

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৩/১২/২০২৫ ১৭:৫৭:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার হাওরে বোরো ফসল রক্ষায় প্রায় ৬০০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন হয়নি। সার্ভে কাজও সম্পন্ন হয়নি, তাই স্থানীয় কৃষকরা উদ্বেগ প্রকাশ করছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জেলার ৪২টি হাওরের ২ লাখ ২৩ হাজার ৫০৫ হেক্টর জমির ফসল রক্ষায় সার্ভে ৫ নভেম্বর থেকে শুরু হলেও উপজেলার কোনো পর্যায়ে গণশুনানী অনুষ্ঠিত হয়নি। নীতিমালা অনুযায়ী, গণশুনানীর মাধ্যমে হাওরের প্রকৃত কৃষক ও জমির মালিকদের মাধ্যমে পিআইসি গঠন করতে হবে।

কৃষকরা জানান, গণশুনানী না করলে মধ্যস্বত্ত্বভোগীরা পিআইসি কমিটি নিয়ে সুবিধা নেয়, যা বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের সুযোগ তৈরি করে। এবার প্রাথমিক বরাদ্দ প্রায় ৪৫ কোটি টাকা, যা পুরো প্রকল্পে শতকোটির বেশি ছাড়াবে।

হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, “গ্রামে গ্রামে দালালরা সক্রিয় হয়ে পিআইসি হাতানোর চেষ্টা করছে। প্রকৃত কৃষকরা অফিসে পৌঁছাতে পারছে না। এতে বাঁধ বিলম্বিত ও টেকসই হবে না।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, “সার্ভের কাজ আগামী সপ্তাহে শেষ হবে। ৪ ডিসেম্বর জেলা কমিটির সভায় পিআইসি গঠনসহ বাঁধের সার্বিক বিষয় আলোচনা করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad