চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক সুনামগঞ্জ-৫ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ঢাকসু ভিপি সাদিক কায়েম
Led Bottom Ad

চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক সুনামগঞ্জ-৫ গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান ঢাকসু ভিপি সাদিক কায়েম

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৫/১২/২০২৫ ১৭:৩৩:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চাঁদাবাজমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) গড়তে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শুক্রবার (৫ ডিসেম্বর) ছাতক বাজার ট্রাফিক পয়েন্টে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র ও নাগরিক সমাবেশে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

সাদিক কায়েম বলেন, “দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনের দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।”

তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরাই সবসময় দেশের পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে, এখন তারাও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী রাজত্ব আর চলবে না। জনগণের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতেই দেশ চলবে। সৎ নেতৃত্বই পারে বাংলাদেশকে সঠিক পথে নিতে।”

সমাবেশে সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানীকে ‘যোগ্য ও জনগণের নেতা’ উল্লেখ করে তার পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চান সাদিক কায়েম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন ডাকসু কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান, সর্বমিত্র চাকমা, শিল্পী মোহাম্মদ সালমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশ নেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad