বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদাঘাটে কোরআন খতম ও গণদোয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জ-১ আসনের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক কোরআন খতম ও গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল-এর সমর্থকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন। তাঁর সুস্থতা কামনা করা আমাদের জাতীয় দায়িত্ব ও মানবিক কর্তব্য।
এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এ রহমান
মন্তব্য করুন: