সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান আর নেই
Led Bottom Ad

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান আর নেই

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৬/১২/২০২৫ ১৭:২৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি গত ২৮ নভেম্বর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বাদ আসর রাজধানীর মহাখালী ডিওএইচএসে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

২০০৯ সালে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মমতাজ ইকবাল মারা গেলে অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন মতিউর রহমান। পরে ২০০৯-২০১৪ মেয়াদে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad