শান্তিগঞ্জে হৃদরোগে গ্রাম পুলিশ আবুল কাশেমের মৃত্যু
Led Bottom Ad

শান্তিগঞ্জে হৃদরোগে গ্রাম পুলিশ আবুল কাশেমের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

০৬/১২/২০২৫ ২০:২৯:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউড়ি গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ আবুল কাশেম (৬৫) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের সামনে দায়িত্ব পালনকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।


সহকর্মীরা জানান, হঠাৎ তিনি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার চেষ্টা শুরু করা হলেও কয়েক মিনিটের মধ্যে তাঁর অবস্থা গুরুতর হয়ে ওঠে। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু এর আগেই ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।


আবুল কাশেম দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা জানান, দায়িত্বশীলতা ও সদাচরণের জন্য এলাকায় তিনি অত্যন্ত স্নেহ–ভালোবাসা পেতেন।

ফরহাদ আহমেদ ফয়সাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad