আমি এমপি হওয়া মানে আপনারা এমপি হওয়া : দোয়ারাবাজারে কলিম উদ্দীন মিলন
Led Bottom Ad

আমি এমপি হওয়া মানে আপনারা এমপি হওয়া : দোয়ারাবাজারে কলিম উদ্দীন মিলন

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৬/১২/২০২৫ ২০:৫১:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, গণসংযোগ ও সমাবেশ করেছে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চক বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দীন আহমেদ মিলন।

সমাবেশে তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাই। নারীদের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে না।”

তিনি আরও বলেন, “আমি এমপি হওয়া মানে আপনারা এমপি হওয়া। আমরা ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবো। নারীর শিক্ষা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।”

বক্তব্যে ধানের শীষ প্রতীকের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “ধানের শীষ মানে জনগণের অধিকার— ভোটের স্বাধীনতা। তাই ঐক্য ও ধৈর্য নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ‘৩১ দফা’ সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। এসময় ছাত্রনেতা অ্যাডভোকেট মানিক মিয়াসহ কয়েকজন নতুন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। নবাগতদের ফুলেল শুভেচ্ছায় বরন করেন কলিম উদ্দীন আহমেদ মিলন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad