জামালগঞ্জে ঢেউটিনের আঘাতে যুবকের মৃত্যু, আহত ৩
Led Bottom Ad

জামালগঞ্জে ঢেউটিনের আঘাতে যুবকের মৃত্যু, আহত ৩

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/১২/২০২৫ ০৯:২৯:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জে ঢেউটিনের বান্ডিল চাপায় এনামুল হক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক মাহমুদপুর (মাইজহাটি) গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে।

ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন—মাহমুদপুর গ্রামের খুরশেদ মিয়া, কান্দাগাঁও গ্রামের আবু লেইছ এবং চান্দেনগর গ্রামের তুহিন।

স্থানীয় সূত্র জানায়, সাদিয়া ট্রেডার্স নামের দোকানে ঢেউটিন কিনতে গিয়ে টিনের বান্ডিল দেখার সময় দেওয়ালে ঠেস দিয়ে রাখা একটি ভারী বান্ডিল হঠাৎ এনামুলের ওপর এসে পড়ে। এতে তিনি গলা ও শরীরে গুরুতর আঘাত পান। তাৎক্ষণিক উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “দোকানে ঢেউটিন কিনতে গিয়ে টিন চাপায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad