তাহিরপুরে মোবাইল কোর্টের অভিযান: ৭ প্রতিষ্ঠানে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর সদর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও কৃষি বিপণন আইনের বিভিন্ন বিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায় অনেকে দোকানে মূল্য তালিকা নেই, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির চেষ্টা, খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, ভোক্তা অধিকার নীতিমালা অনুসরণ না করে ইচ্ছেমতো ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
এ সকল অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এবং কৃষি বিপণন আইন–২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৭টি প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টকে ১১,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ভূমি অফিসের স্টাফবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং জানান— “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: