সুনামগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) নির্বাচনী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে রোববার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি ইব্রাহিম আলী, পরিচালনা করেন মাওলানা মহিবুর রহমান ওসমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সাকির আমিন, সাবেক মেম্বার ফজলুর রহমান এবং নরসিংপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাদির বাবুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষাবিদ ও মুরব্বিরা, তার মধ্যে শামসুল ইসলাম, শেখ মোহাম্মদ চান মিয়া, মিজাজ আলী, আব্দুল হক, রাশিদ আলী, জয়নাল আবেদীন, ফিরোজ আলী, মোস্তফা আলী, অলিউর রহমান, আলম মিয়া, মানিক মিয়া, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, গেদা মিয়া, কামাল আহমেদ, জমির আলী প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির বাবুল। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াত করেন হাফিজ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। এলাকার যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব সমস্যা ও কর্মসংস্থানের ব্যবস্থা সহ নানা উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। মানুষের যথেষ্ট সহযোগিতায় আমি নির্বাচন করে বিজয়ী হতে চাই।”
এ রহমান
মন্তব্য করুন: