নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করব : দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলন
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন দোয়ারাবাজারে নির্বাচনী প্রচারণা চলাকালে বলেছেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য কাজ করবেন।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দোয়ারাবাজার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মিলন বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ধানের শীষ প্রতিকের প্রচারণা-গণসংযোগের পর বড়বন্দ গ্রামের মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ও মা-বোনেদের সচেতনতার মাধ্যমে ধানের শীষ প্রতিকে ভোট নিশ্চিত করতে হবে। নির্বাচিত হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখব। সকলের নিরাপত্তা নিশ্চিত করব।” মিলন সকলের কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ঈমান আলী, যৌথ পরিচালনায় ছিলেন বিএনপি নেতা আবুল বাশার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিগেন পাশা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামছুল হক নমু, আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা আহবায়ক আলতাফুর রহমান খছরু এবং ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা বাকি বিল্লাহ।
এ রহমান
মন্তব্য করুন: