শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন
Led Bottom Ad

শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

০৮/১২/২০২৫ ১৭:০২:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া।


এদিকে, উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইউএনও সুকান্ত সাহাকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বার্ষিক ফলাফলও প্রকাশিত হয়।


বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন নবাগত ইউএনও মো. শাহজাহান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ প্রমুখ।


জেলা প্রশাসক মো. ইলিয়াছ মিয়া বলেন, “এই বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহার উদ্যোগ অনন্য। এখানে একটি বিদ্যালয় অত্যন্ত প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু সহায়তা প্রয়োজন, আমরা তা দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চাদের নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে।”


তিনি আরও বলেন, “এ ধরনের পাঁচটি বিদ্যালয়ে আমরা আলাদাভাবে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করব। এতে শিক্ষার্থীরা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য আগেভাগে প্রস্তুতির সুযোগ পাবে। আশাকরি খুব দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তদারকির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগ্য শিক্ষক নিয়োগ। স্কুল ভাঙা থাকলে সমস্যা নেই, কিন্তু শিক্ষক ভাঙা থাকলে সমস্যা। তাই ভালো শিক্ষক নিয়োগ দিতে হবে। ইউএনও পদাধিকার বলে সভাপতি থাকবেন, যা একটি শক্তিশালী অভিভাবকত্ব নিশ্চিত করবে।”

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad