জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ
Led Bottom Ad

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ

দুলন মিয়া, নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০৮/১২/২০২৫ ১৭:১৩:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে এক নারী নিখোঁজ হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মোছা হাসিনা বেগম (২৫) নদীতে গোসলে নেমে নিখোঁজ হন। তার ছোট দুটি মেয়ে রয়েছে।


স্থানীয়রা জানান, হাসিনা বেগম মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং মাঝে মাঝে মৃগী রোগের খিঁচুনি দেখা দিত। নিখোঁজ হওয়ার পর দুই ঘন্টা ধরে খোঁজা হয়েছে। শেষ পর্যন্ত পুলিশকে খবর দিলে উদ্ধার অভিযানের জন্য ডুবুরি টিম আনা হবে।


জগন্নাথপুর থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং ডুবুরি টিম নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad