পরিচ্ছন্ন পৌরসভা গড়তে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ ও র‍্যালি
Led Bottom Ad

পরিচ্ছন্ন পৌরসভা গড়তে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ ও র‍্যালি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/১২/২০২৫ ২২:৪৮:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

“পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নগরজীবন”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা পক্ষ-২০২৫ উপলক্ষে নাগরিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সমাবেশটি হয়।


পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি পরিচ্ছন্ন নগর শুধু দৃষ্টিনন্দনই নয়, এটি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। শুধু পৌর কর্মচারীদের উদ্যোগে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়—প্রত্যেক নাগরিককে নিজেদের অংশটুকু পালন করতে হবে।”


সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা।


সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ কীভাবে পানিবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়, সে বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। তিনি পরিচ্ছন্নতা পক্ষকে ‘স্বাস্থ্যসম্মত নগর জীবন গঠনের সময়োপযোগী উদ্যোগ’ বলে উল্লেখ করেন।


অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, “নগরের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহযোগিতা করবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”


সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মতিউর রহমান খান বলেন, “সবাই মিলে চেষ্টা করলে সুনামগঞ্জকে একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন এবং মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব।”


সমাবেশ শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন বর্ণাঢ্য র‍্যালিতে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয়।


পৌরসভা সূত্র জানায়, পরিচ্ছন্নতা পক্ষ চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। এ সময় পৌর এলাকায় নানা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad