সুনামগঞ্জ-১ আসনকে উন্নয়নের রোল মডেল করতে চান আনিসুল হক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেছেন, “আমি এই অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ দিতে চাই।”
সোমবার (৮ ডিসেম্বর) রাতে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
আনিসুল হক বলেন,“এলাকার কৃষি, শিক্ষা, যোগাযোগ ও স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য সুনামগঞ্জ-১ গড়া আমার লক্ষ্য। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই এ অঞ্চলের সমন্বিত উন্নয়ন সম্ভব।”
পথসভায় তাহিরপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাস্থলে স্থানীয় জনগণও তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানায়। ‘লাগারে লাগা ধান লাগা’—এমন স্লোগানে পুরো স্থানটি মুখরিত হয়ে ওঠে।
এ রহমান
মন্তব্য করুন: