দোয়ারাবাজারে ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
Led Bottom Ad

দোয়ারাবাজারে ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৮/১২/২০২৫ ২৩:৩৪:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনের ফেসবুকে দেওয়া অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে এডহক কমিটির সদস্য মোশাররফ হুসেন নজরুলের সভাপতিত্বে এবং নুরুল আমিনের সঞ্চালনায় এ কর্মসূচি হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে তরিকুল ইসলাম তারেক, রুবেল আহমেদ, জসিম উদ্দিন, এমদাদুল হক, রইছ মিয়া, শাহিদ মড়ল, সাইফুল ইসলাম চৌধুরি, হাজী আব্দুল মতিন, আব্দুল মালেক, মুসলেম উদ্দিন, শাকিল, আমজাদ হুসেন বাবুল, শাহ আলম, ইকবাল, নাজমুল, মোফাজ্জল হাসান, হযরত আলী, হিরন মিয়া ও আবুল কাশেমসহ বক্তারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, একজন শিক্ষকের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। কিন্তু আমির হোসেন সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করে শিক্ষকতার মর্যাদা ক্ষুণ্ন করেছেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে আঘাত পেয়েছেন।

তারা দ্রুত ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বক্তারা আরও বলেন, “স্কুলের সুস্থ পরিবেশ রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad