শান্তিগঞ্জে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ীকে সংবর্ধনা
Led Bottom Ad

শান্তিগঞ্জে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

০৯/১২/২০২৫ ২১:৫৯:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দায়িত্ব হস্তান্তর উপলক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহানকে বরণ এবং বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের শুরুতে বিদায়ী ইউএনও সুকান্ত সাহা ও নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নবাগত ইউএনওর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও।


রথপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুবি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ইউএনওর বাবা নিধির সাহা, স্ত্রী পুষ্পিতা প্রামাণিক, ইউডিএফের হোসাইন আহমদ বিপ্লব, জয়কলস ইউপির চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, হাওর বাঁচাও আন্দোলনের নেতা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, প্রবাসী জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, ওয়ারিয়র্স অব জুলাইয়ের আহ্বায়ক ফয়ছল আহমদ প্রমুখ।


নবাগত ইউএনও মোহাম্মদ শাহজাহান বলেন, ‘শান্তিগঞ্জের উন্নয়নে স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এ কাজে সবার সহযোগিতা আশা করি।’


বিদায়ী ইউএনও সুকান্ত সাহা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘শান্তিগঞ্জের মানুষের সঙ্গে আমার গভীর আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। তাদের আন্তরিকতা আমি কখনো ভুলব না।’


উল্লেখ্য, সুকান্ত সাহা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি হয়েছেন। তাঁর বিদায়ে সহকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ফরহাদ আহমেদ ফয়সাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad