সুনামগঞ্জে তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ–চিনি জব্দ
Led Bottom Ad

বিজিবির অভিযান

সুনামগঞ্জে তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ–চিনি জব্দ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/১২/২০২৫ ১৬:৪১:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে যাদুকাটা নদীপথে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘসময় অভিযানে তল্লাশির পর যাদুকাটা নদী দিয়ে পাচার হওয়া দুটি বারকী নৌকা আটক করা হয়। নৌকা দুটিতে ১,৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি চিনি বহন করা হচ্ছিল। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭১ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক জাকারিয়া কাদির বলেন,“সীমান্তের যাদুকাটা নদী পথে বারকী নৌকা দিয়ে ভারতীয় পেঁয়াজ ও চিনি পাচারের সময় আমরা এগুলো জব্দ করেছি। চোরাচালান ঠেকাতে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad