দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
Led Bottom Ad

দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১০/১২/২০২৫ ১৮:১৬:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দোয়ারাবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদারের আমন্ত্রণে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, তথ্য আদান–প্রদানের স্বচ্ছতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।


ওসি তরিকুল ইসলাম নির্বাচনকালীন সময়ে অপপ্রচার প্রতিরোধ, জবরদস্তি বা চাঁদাবাজি দমন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংঘাত এড়াতে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরে বলেন—জেলা–উপজেলার যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রোধে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।


এছাড়া তিনি উপজেলাজুড়ে জুয়া, মাদক ও চোরাচালান প্রতিরোধে শূন্য সহনশীলতা নীতি কঠোরভাবে অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। সীমান্তঘেঁষা এলাকায় মাদক ও চোরাপথে পণ্য প্রবেশ রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।


প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে জুয়া, মাদক ও চোরাচালান রোধসহ নির্বাচনি আইনশৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


সভায় উপস্থিত ছিলেন—প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহ–সভাপতি হাবিবুল্লাহ হেলালি, বজলুর রহমান, আবু সালেহ মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালেব ভূইয়া, সহ–সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শাহ মাসুক নাঈম, সাংগঠনিক সম্পাদক মামুন মুনশি, অর্থ সম্পাদক সুহেল মিয়া, প্রকাশনা সম্পাদক আবুবকর সিদ্দিক, দপ্তর সম্পাদক আক্তার হোসেন সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুক মিয়া, সাংস্কৃতিক সম্পাদক শানুর ওয়াদুদ সাগর, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, সদস্য ইসমাইল হোসেন ও শাহ আলম।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad