জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
Led Bottom Ad

জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১০/১২/২০২৫ ২২:১৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশি অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশনায় এসআই মো. আল আমিনের নেতৃত্বে এসআই নুরউদ্দিন আহমেদ, এসআই উমর ফারুক ও এএসআই কামাল উদ্দিনসহ একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী বসত বাড়ী থেকে কেশবপুর (ভরতপুর) গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো. শাহিন শাহকে গ্রেফতার করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, “থানার বিশেষ অভিযানে সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad