দোয়ারাবাজারে মোবাইল কোর্ট অভিযানে দু’জনকে ৭০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

দোয়ারাবাজারে মোবাইল কোর্ট অভিযানে দু’জনকে ৭০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১০/১২/২০২৫ ২২:৪৫:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে দুইজনকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাঘড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্র জানায়, এলাকায় অবৈধভাবে উপরিস্তরের মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৬৬ ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালানোর দায়ে আরেকজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ বলেন, “পরিবেশ সুরক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবেই মোবাইল কোর্ট পরিচালিত হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad