জামালগঞ্জ উপজেলা বিএনপি একমঞ্চে
সারা বাংলাদেশে ধানের শীষ ঐক্যের প্রতীক : আনিসুল হক
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-যুগ্ম সম্পাদক আনিসুল হক বলেছেন, “তারেক রহমানের ৩১ দফা দেশকে সঠিক পথে ফেরানোর রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের পক্ষে জামালগঞ্জ উপজেলা বিএনপি আজ এক মঞ্চে ঐক্যবদ্ধ।”
তিনি বলেন, “ধানের শীষ কোনো ব্যক্তির প্রতীক নয় এটি দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ বিজয়ী হলে জনগণেরই বিজয় হবে।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাচনা বাজারে ঐতিহাসিক বটতলায় আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমে সাচনা বাজারে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। শ্লোগান, ব্যানার, পোস্টারসহ পুরো এলাকা ছড়িয়ে পড়ে।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সুনামগঞ্জ-১ আসনের সবচেয়ে অবহেলিত সড়ক—তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশার সঙ্গে সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। একই সঙ্গে জামালগঞ্জ-সাচনা নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণ করা হবে। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা আধুনিকায়ন, নতুন শিক্ষা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ এ চার উপজেলার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।”
জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দী, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক প্রমুখ।
এ রহমান
মন্তব্য করুন: