নিজের পোস্টার নিজেই নামালেন প্রার্থী শিশির মনির
সুনামগঞ্জ-২ আসনের মানুষ আজ এক বিরল ও অনুকরণীয় দৃশ্যের সাক্ষী হলো। নির্বাচনী উত্তাপ ছড়াতে না ছড়াতেই—আইনের প্রতি শ্রদ্ধা ও নৈতিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।
নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধির প্রজ্ঞাপন জারি হতেই তিনি দেখালেন দায়িত্বশীলতার নতুন দৃষ্টান্ত। আজ সকালে নিজ এলাকায় ঘুরে নিজ হাতে ছিঁড়ে ফেলতে শুরু করেন তারই লাগানো পোস্টার, ব্যানার ও প্রচারণার সামগ্রী। উপস্থিত মানুষ বিস্ময়, সম্মান আর প্রশংসায় ভরে ওঠে।
মানুষের সামনে দাঁড়িয়ে শিশির মনির বললেন, “আইন সবার আগে। আমি প্রার্থী বলেই নয়, নাগরিক হিসেবে আইন মানা আমার দায়িত্ব। তাই আচরণবিধি জারির সাথে সাথে সব প্রচারসামগ্রী সরিয়ে দিচ্ছি।”
তার কথায় ছিল দৃঢ়তা, কাজের ভেতর ছিল সততা। তিনি আরও বললেন—“সুন্দর ও সুষ্ঠু নির্বাচন চাইলে আইনকানুন সবারই মানতে হবে। আবার যখন প্রচারণার অনুমতি দেওয়া হবে, তখন নিয়ম মেনে সবাই প্রচার করতে পারবে।”
স্থানীয় ভোটাররা গভীর প্রশংসা জানিয়ে বলেন—“এমন দৃষ্টান্ত আমরা আগে দেখিনি। প্রার্থীরা যদি আগে থেকেই আইনকে সম্মান দেখান, তাহলে নির্বাচন আরও বিশ্বাসযোগ্য হবে।”
সুনামগঞ্জ-২ এর মানুষ আজ বুঝল—শুধু কথা নয়, কর্ম দিয়েও দেশ ও আইনকে ভালোবাসা যায়। এডভোকেট শিশির মনিরের এই উদ্যোগ তাই শুধু আচরণবিধি মানা নয়—এটি নৈতিকতার এক আলোকিত উদাহরণ, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
এ রহমান
মন্তব্য করুন: