শান্তিগঞ্জে কৃষকদের নিয়ে ফসল রক্ষা বাঁধের গণশুনানি
Led Bottom Ad

শান্তিগঞ্জে কৃষকদের নিয়ে ফসল রক্ষা বাঁধের গণশুনানি

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১২/১২/২০২৫ ২০:০৯:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, সংস্কার ও নতুন স্কিম প্রণয়নের বিষয়ে কৃষকদের মতামত নিতে এ আয়োজন করা হয়। গণশুনানি হয় শুক্রবার বিকেলে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা বাঁধ এলাকায়।


গণশুনানিতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনা করেন পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহন মিয়া।


এ সময় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান এবং জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।


গণশুনানিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, গোলাম রব্বানী, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ সিনিয়র সহ সভাপতি মোঃ আওলাদ হোসেন, উপজেলা জমিয়তের সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, বিএনপি নেতা সিরাজ মিয়া, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রনজিৎ সুত্রধর, সাংবাদিক সোহেল তালুকদার, প্রকৌশলী সোহানুর রহমান সোহান,ইউপি সদস্য লিটন মিয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য সবুজ মিয়া,বিএনপি নেতা হোসাইন আহমদ, যুবদল নেতা রায়হান মিয়া, হুমায়ুন কবির,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমদ,জামায়াতে ইসলামী জয়কলস ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম,অফিস সহকারী পার্থ রায়, পাগলা ইউনিয়ন ভূমি অফিসের বেলাল আহমদ, ফুটবলার সাব্বির আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফরহাদ আহমেদ ফয়সাল, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, থানা প্রশাসনের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে।


স্থানীয় কৃষকেরা ফসল রক্ষায় কার্যকর বাঁধ নির্মাণ, দ্রুত সংস্কারকাজ শুরু করা এবং মনিটরিং আরও জোরদার করার দাবি জানান।

ফরহাদ আহমেদ ফয়সাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad