ছাতকে মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন
সুনামগঞ্জের ছাতক শহরের প্রাণকেন্দ্রে মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সাবেক লাকী কমিউনিটি সেন্টারের দ্বিতীয় ও তৃতীয় তলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে এ প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এটি ছাতকের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে স্কুলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমান বিহারী রায়। পরে স্কুলের প্রিন্সিপাল ও ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক তানিম হোসেন ও শিক্ষিকা সাদিয়া আফরিন সাথীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ বিমান বিহারী রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম। এছাড়া বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মঈন উদ্দিন, মুহিবুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাস, অধ্যাপক বিল্লাল আহমেদ, উজ্জ্বল রায় ও আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রহমান ইমন, গীতা পাঠ করেন শিক্ষিকা অংকিতা আচার্য্য এবং ইসলামি সংগীত পরিবেশন করে ক্ষুদে শিক্ষার্থী হুমায়রা তাসনিম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক হাজেরা সরকার, জান্নাতুল তায়েফা এনি, আল মাহমুদ সানি, জায়েদ আহমদসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: